shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মেয়াদোত্তীর্ন সাত দেশের ভিসার মেয়াদ বাড়াবে কুয়েত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মার্চ ২০২০, ০৯:৫৪

কুয়েতে নিষিদ্ধ হওয়া সাত দেশের নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন ও দেশে ৬ মাস অবস্থান পুর্ণ হয়েছে তাদের জন্য দিক নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রী আনাস খালিদ আল সালাহ সুত্রে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন।আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয় সুত্রে প্রকাশ, যেসব বিদেশী শ্রমিক কুয়েতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে প্রবেশে বিলম্ব হয়ে একামা মেয়াদোত্তীর্ন হচ্ছে, তাদের কোম্পানির মন্দুব জনশক্তি মন্ত্রণালয়ের অনুমোদন বা শোন পাশ পেপার ইমিগ্রেশন অফিসে জমা দিয়ে ৩ মাসের দহুল বা প্রবেশ আবেদন নিতে পারবে। তবে একামার আর্টিকেল যদি ২০ হয়, সেক্ষেত্রে কপিলকে ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজ কর্মচারীর একামা নবায়ন ও দহুলের প্রবেশ পত্র সংগ্রহ করিতে হইবে। সুত্রে প্রকাশ, আবদেন ফরমটি ইমিগ্রেশন অফিসার কতৃক ৩ মাসের মেয়াদসহ অনুমোদন হওয়ার পর নিজ দেশে অবস্থানকারী প্রবাসীর নিকট প্রেরণ করবে। আবদেনটি প্রদর্শন করে কুয়েত প্রবেশ করতে পারবে দেশে আটকা পড়া প্রবাসীরা, যাদের একামা শেষ হয়েছে এবং যাদের দেশে অবস্থানের মেয়াদ ৬ মাস পুর্ণ হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসাম আল নাহাম ও ইমিগ্রেশন বিভাগের পরিচালক তালাল মারাফি জানিয়েছেন, করোনা ভাইরাস রোধ ও মানব সুরক্ষায় গৃহীত পদক্ষেপের কারনে যেসব দেশের নাগরিকরা কুয়েত প্রবেশ করতে পারছে না, তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত শুক্রবার রাতে কুয়েত সরকার করোনাভাইরাস বিস্তার রোধে ইন্ডিয়া বাংলাদেশ ও মিশরসহ সাত দেশের নাগরিককে কুয়েত প্রবেশে সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে। শুধু মাত্র উল্লেখিত সাত দেশের নাগরিকরা এই সুবিধা পাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।