shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে ২৭ ফেব্রুয়ারির পরে প্রবেশকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ মার্চ ২০২০, ১৬:৩৬

কুয়েতের গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয় গত ২৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যে সব প্রবাসী কুয়েতে প্রবেশ করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। সেবা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুলাজিজ আল তাশা কুয়েত নিউজ এজেন্সির কাছে এক বিবৃতিতে বলেছিলেন, নতুন কেন্দ্রটি প্রতিদিনের ভিত্তিতে পরীক্ষার জন্য লোকদের ভর্তি করবে। সিভিল কার্ডের (আবাসন) ঠিকানা অনুসারে, নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোসরেফ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা গ্রাউন্ডে ছয় নং হলে সিভিল আইডি এবং পাসপোর্ট সাথে নিয়ে বাধ্যতামূলক উপস্থিত হতে বলা হয়েছে। যাদের সিভিল আইডিতে ঠিকানা আল-জহরা গভর্নরেটের বাসিন্দা তারা বৃহস্পতিবার (১২ মার্চ), মোবারক আল-কাবীর গভর্নমেন্টের বাসিন্দাদের জন্য শুক্রবার (১৩ মার্চ), আল ফারওয়ানিয়া গভর্নরেটের বাসিন্দাদের জন্য শনিবার (১৪ মার্চ), হাওয়াল্লি গভর্নরেটের বাসিন্দাদের জন্য রোববার (১৫ মার্চ), আল আহমদী গভর্নরেটের বাসিন্দাদের জন্য সোমবার (১৬ মার্চ) এবং আল আসমা  (সিটি) গভর্নরেটের বাসিন্দাদের জন্য মঙ্গলবার (১৭ মার্চ) নির্ধারণ করা হয়েছে। আইনগত জবাবদিহিতা এড়াতে যথা সময়ে ২৭ ফেব্রুয়ারির পরে কুয়েতে  আগত সব দেশের প্রবাসীদের উপস্থিত হতে বলা হয়েছে। সুত্র: আরব টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।