না ফেরার দেশে কুয়েত প্রবাসী সাগির

খুব ভাল মানুষ ছিলেন ভাই আপনি। মাফ করে দিয়েন আমাদের। আপনার অসুস্থতার মধ্যে আপনার কোন কাজে আসতে পারিনি।
গত পরশুদিন লুলু হায়পার মার্কেটের ভিতর থাকা অবস্থায় আমায় ফোন দিয়ে বললো ফরহাদ দেখো আনারস আছে কিনা। অনেক খোজাখুজির পরও পেলাম না।
ডিওটি শেষ করে হাসাবিয়া আসতেই দেখি দুইজন লোক আনারস নিয়ে বসে আছে। সাথে সাথেই ফোন দিলাম অনেকবার উঠালো না। ভাবলাম মনে হয় কিনে ফেলেছিলো। তাই আমি কিনলাম না। গতকাল যখন ডিওটি প্লেজে দেখা খুব পেরেশান লাগছিলো ভাইটাকে। জিজ্ঞেস করলাম কি অবস্থা, বললো ভালনা, বিস্তারিত বললো আমায় তার শরীরের কন্ডিশন সমন্ধে, একবার বলেই ফেললো করোনা নি হইছে আমার, পরে অনেক বকাঝকা করলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য।
বললাম মগবাসের কয়েকজন গিয়ে চিকিৎসা করিয়ে আসছে আব্বাসিয়া থেকে আপনিও চলেন আজকে। অনেকবার বললাম যাওয়ার জন্য। পরে শুনলাম গিয়েছিলো ক্লিনিকে করোনা পরিক্ষার কথা বলায় ভয়ে আর চিকিৎসাই করালোনা। যার ফলোশ্রুতিতে আজকের এই মৃত্যু।
পরে বললাম ফোন কেনো উঠালেন না,আমি আনারস পেয়েছিলাম হাসাবিয়াতে। বললো আনোনি কেন, কালকে নিয়ে আইসো দুইটা। আজ আর নেওয়া হলোনা আনারস। আর কোনদিন নিতেও পারবো না কোনকিছু আপনার জন্য। আপনি নেই ঠিকই ভাই কিন্তু আপনার সাথে সবশেষ কথা গুলো আমি সারাজীবন ও বুলতে পারবো না। দোয়া করি ভাই আল্লাহ যেন আপনাকে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দান করেন।