shopner bd
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩২
×

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্ববায়ক ড. রাব্বীর দাপুটে মিছিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০২০, ১৪:৪৫

যুক্তরাষ্ট্র মিশিগানের গভর্নর এবং লেফট্যানেন্ট গভর্নর জর্জ ফ্লোয়েড হত্যার প্রতিবাদে মার্চ করলেন ডিট্রয়েটে । মিছিল পরিচালনা এবং শ্লোগান দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্ববায়ক ড. রাব্বী । বৃহস্পতি বার ৪ ঠা জুন সকাল ১১ টায় মিশিগানের হাইল্যান্ড পার্ক শহরের সিটি হলের সামনে এক শান্তিপূর্ণ প্রোটেষ্ট রেলীর আয়োজন করে এই প্রোটেষ্টের অংশ হিসাবে যোগদান করেন সকল ধর্মের ধর্মযাজক বৃন্দ । খৃষ্টান পাদ্রী জনাব চার্লস ডিকিনসনের নেতৃত্বে যোগদান করেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জিউস সকল ধর্মের নেতৃবৃন্দ । মুসলমান দের পক্ষ থেকে যোগদান করেন বসনিয়ান ইমাম আরিফ হুসকিক এবং লেবানীস ইমাম এলাহী । মিশিগানের বিভিন্ন শহর থেকে একশত খৃষ্টান বিশপ, প্যাশ্টর, এবং ডিকেন্স যোগদান করেন । জিউস রেবাই, মুসলিম ইমাম প্রেয়ার করেন । নির্বাচিত প্রতিনিধি গনের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগানের সন্মানিত গভর্নর গ্রেচেন হুইটম্যার, লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রেষ্ট, ডিট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান, হাইল্যান্ড পার্ক সিটির মেয়র হুউবার্ট ইউুপ, অনেক ষ্টেট রিপ্রেজেনটেটিভ, স্টেট সেনেটর, এবং মিশিগান ডেমোক্রাটিক পার্টির নেতৃবৃন্দ । বিশেষ করে ১৪ ডিস্টকের ভাইস চেয়ারম্যান ড. রাব্বী আলম, প্রিনসেস গেইল এবং মিনহাজ রাসেল চৌধুরী । প্রোটেস্ট মার্চের অংশ হিসাবে উডওয়ার্ড এভিনিউ তে ৫ মাইল মার্চ করা হয় । মার্চ শুরু হয় ১১:৩০ মিনিটে এবং শেষ হয় দুপুর ২:৩০ মিনিটে । হাইল্যান্ড পার্ক হতে শুরু করে ডিট্রয়েটের ওয়াইনে ষ্টেট ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাসে মিছিল শেষ হয় । মিছিলে শান্তি বজায় রাখতে ডিট্রয়েট পুলিশ চিফ ক্রেইগ কড়া ব্যাবস্থাপনা করেন । ওয়াইনে কাউন্টির শরীফ বনি নেপিলিয়ানো ডেপুটি হল ওয়াশিংটনের সার্বিক সাহয়তা নেন। হাইল্যান্ড পার্কের পুলিশ চিফ হিলটন নেপোলিয়ন তার ডিপার্টমেন্টের সার্বিক সাহয়তা করেন । পুলিশ এই প্রোটেষ্টকে শান্তিপূর্ণ ভাবে পালন করতে সাহয়তা করেছেন । জর্জ ফ্লোয়েডের সন্মার্থে একপর্যায়ে সকল প্রোটেষ্টকারী হাটু গেড়ে রাস্তার উপর বসে পড়েন । নিরবতা পালন করা হয় । মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশী আমেরিকান ড. রাব্বী আলম, আফ্রিকান আমেরিকান ড. জেমস্ ব্রাউন এবং ড. জেসন হল । ড. রাব্বী চ্যান্টিং করে বলেন - যতক্ষন পর্যন্ত ফ্লোয়েডের জাস্টিস না হবে, ততক্ষন পর্যন্ত কোন শান্তি আসবে না এবং পুলিশের উদ্দেশ্যে ড. রাব্বী আরও বলেন - “হ্যান্ডস আপ, ডন্ট সুট আস” । চ্যান্টিং এ ড. জেমস ব্রাউন বলেন আমরা গর্বিত এ জন্য যে আমাদের সাথে আমাদের মাননীয় গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর এবং মেয়র যোগদান করেছেন । চ্যান্টিং এ ড. জেসন হল বলেন আসছে নভেম্বরে ভোটদিন এবং ট্রাম্প কে পরাজিত করুন । মিছিলের শেষে গভর্নর হুইটম্যার বলেন - আমাদের পিছনে ফিরে যাবার কোন পথ নেই - সকলে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে । এখন আমরা এমন সময় পার করছি এটা অত্যন্ত কষ্টদায়ক একটি কালো ছেলে বা মেয়ের মা হওয়া । আপনারা প্রোটেষ্ট চালিয়ে যান শান্তিপূর্ণ ভাবে এবং আশাকরি আমাদের পুলিশ প্রশাসন এব্যাপারে সাহয়তা করবেন । লেফটেন্যান্ট গভর্নর গিলক্রেইষ্ট বলেন - আমরা কাল এবং আমাদের ভাইদের কে পুলিশ নিসংশ ভাবে হত্যা করছে । শুধু জর্জ ফ্লোয়েড নয় - আমরা অতীতে দেখেছি এবং এখনো দেখছি - বির্রিয়ানা টেইলর, মাইকেল ব্রাউন, এরিক গার্নার সহ আরও অনেকে যারা পুলিশের নির্যাতনে মার্ডার হয়েছে । এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা মনে রাখবেন এটা হোক আমাদের শেষ প্রোটেষ্ট । আমরা আর কোন প্রোটেষ্ট দেখতে চাই না । আমরা আশা করছি আর কোন ফ্লোয়েড কে যেন কোন পুলিশের হাঁটুর নাচে বা পায়ের নীচে পড়ে না মরতে হয় । আর কোন মানুষকে যেন না মরতে হয় পুলিশের নির্যাতনে যা কিনা গলাতে পাড়া দিয়ে । তিনি আরও বলেন - আমরা এখন আর দম নিতে পারছি না - যেমন ফ্লোয়েড বলেছিল - “অ্যাই ক্যান্ট বিরিদ - আমি দম নিতে পারছি না ।” পরিশেষে চার্লস ডিকিনসন বলেন আমরা ডিট্রয়েট, আমরা মিশিগান, আমরা ইউ এস এ। আমরা সবাই কে ধন্যবাদ জানাই এই প্রোটেষ্টে যোগদান করবার জন্য । জনাব বিশপ চার্লস বলেন এটা মিশিগানের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে এজন্য যে আমাদের অংগরাজ্যের গভর্নর এবং লেফটেন্যান্ট গভর্নর আমাদের সাথে প্রোটেষ্ট মার্চ করেছেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।