shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুন ২০২০, ২০:৪৯

রিয়াদ, ১১ জুন, ২০২০;  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের সাথে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা দেশে যেতে পারছেন না। এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা যারা শারীরিকভাবে গুরুতর অসুস্থ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান   অথবা যারা কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে ফিরে যেতে চাচ্ছেন তাঁদের দেশে ফেরার উদ্যোগ গ্রহণ করেছে দূতাবাস। আগামী ২০ জুন ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ০১ জুলাই ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীদের নিজ খরচে দেশে ফেরার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে । লিংক:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজেও দেয়া আছে। এ ব্যাপারে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘সৌদি আরবে প্রায় ২১ লক্ষ বাংলাদেশি বসবাস করেন, অনেকেই জরুরী পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে চান, অনেক অসুস্থ প্রবাসী রয়েছেন,  এখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক ছাত্ররা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, অনেকে ভিজিট ভিসায় এসে দেশে ফিরে যেতে পারছেনা আমরা সবার কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া অনেকেই বিভিন্ন কোম্পানি থেকে চাকুরী শেষে ফাইনাল এক্সিট ভিসা নিয়ে দেশে যাওয়ার অপেক্ষা করছেন। এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে যার একটি রিয়াদ থেকে ও আরেকটি জেদ্দা বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। রাষ্ট্রদূত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য ৪০০ জন ও জেদ্দার জন্য ৪০০ জন প্রবাসীকে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকেটের মূল্য ইকনমি ক্লাস ২৮০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩৮০০ সৌদি রিয়াল নির্ধারণ করেছে। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য ধরা হয়েছে ইকনমি ক্লাসের জন্য ৩০৩০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৪০৩০ সৌদি রিয়াল। রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন শুধুমাত্র তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশ বিমানের  নির্দিষ্ট অফিস থেকে টিকেট ক্রয় করবেন। করোনায় আক্রান্ত নন/কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত  সংগনিরোধ (Quarantine) সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান ও  প্রয়োজনীয় স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রবাসীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও রিয়াদস্থ রিজিওনাল অফিসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। রিয়াদ এর জন্য ০৫০৪২৪৬৩৫২ ও ০৫৬ ৯৬৪ ১৮২৪ এই নম্বরে ও জেদ্দার জন্য ০৫৫ ৮৮৭ ২৫৮০ ও ০৫০ ৫৬১ ৮২১৩ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।