shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

সৌদি থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুলাই ২০২০, ১৭:৫৭

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরলেন ৪১২ জন বাংলাদেশি। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে। এদিকে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ফিরেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।