shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে আকামার মেয়াদ বাড়ল আরও ৩ মাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২০, ১৮:৫১

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আকামার মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কুয়েতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমাস বিষয়টি নিশ্চিত করেছে। মানবিক কারণ ও আটকে থাকা বিভিন্ন ব্যতিক্রমী মামলার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর থেকে শুরু করে তিনমাসের জন্য আকামা এবং ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেসিডেন্সি পারমিট এবং মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ ২ সেপ্টেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা আরো বলেন, এই নিয়ে ৩ বার স্বয়ংক্রিয়ভাবে আকামার মেয়াদ বাড়িয়েছে কুয়েত সরকার।। এতে করে প্রবাসী আকামাবিহীন শ্রমিকরা হতাশামুক্ত হবেন বলে প্রবাসীরা জানান। জানা গেছে, রেসিডেন্সি বিষয়ক বিভাগগুলোতে লোক সমাগম এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।