shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ আগস্ট ২০২০, ১৭:৩৫

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি) গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহণ করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান নিয়োগপ্রাপ্ত হন। সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের যুদ্ধকালীন বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়াও যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পুনর্গঠনে বাংলাদেশের সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।