shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ আগস্ট ২০২০, ১৭:১৮

কুয়েত প্রবাসী বাংলাদেশি এক নারী (৫৬) ও তার মেয়ের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। দেশটির বাংলাদেশি অধ্যুষিত জিলিব এলাকার একটি ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত ওই নারীর নাম মমতা এবং তার মেয়ের নাম স্বর্ণলতা। বাংলাদেশে তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার ধামরাইয়ে। দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুজ্জামান জানান, জিলিব এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতেন। তিনি বলেন, আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি সকালে মা-মেয়ের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। নিহত ওই মা-মেয়ের প্রতিবেশী এক বাংলাদেশি জানান, গত তিন-চার দিন ধরে এ পরিবারের সঙ্গে কারো যোগাযোগ হচ্ছিল না। ফোনেও তাদের কাউকে পাওয়া যাচ্ছিল না। এছাড়া একয়েক দিন যাবত তাদের ঘরেও কেউ যায়নি। এমতাবস্থায় শুক্রবার সকালের দিকে যখন নিহতদের ঘরের পাশ দিয়ে প্রতিবেশীরা যাতায়াত করছিলেন, তখন ওই তালাবন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছিল। ফলে তাৎক্ষণিকভাবে এবিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশে থাকা অবস্থায় মমতার স্বামী মারা যান। পরে মা মমতা তার মেয়ে স্বর্ণলতাকে নিয়ে যান কুয়েতে। দুজনই কাজ করতেন। মা কাজ করতেন স্থানীয় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিভাগে এবং মেয়ে কাজ করতেন সুলতান সেন্টার নামক একটি প্রতিষ্ঠানে। স্বর্ণলতা গেল মঙ্গলবার কর্মস্থলে শেষ যোগদান করেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।