shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

আটকে পড়া প্রবাসীদের তথ্য সংগ্রহ করছে কুয়েত দূতাবাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১

করোনা মহামারির কারণে অনেক কুয়েত প্রবাসী দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন। কোম্পানি বা মালিকের চাহিদা থাকলেও তারা এখন নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। তাই মহামারিকালে কতজন বাংলাদেশি কুয়েত থেকে দেশে ফিরেছেন তাদের তথ্য সংগ্রহ করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এ জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে দেশে ছুটিতে থাকা প্রবাসীদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। কুয়েত দূতাবাসের ফেসবুক পেজ অথবা এই লিংকে  বিস্তারিত তথ্য দিয়ে ছুটিতে থাকা প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়েছে। কতজন প্রবাসী দেশে আটকা পড়েছেন তাদের তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট কোম্পানি ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রবাসীদের ফেরার ব্যাপারে কার্যক্রম শুরু করবে দূতাবাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।