shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

সোয়া লাখ প্রবাসীর আকামা বাতিল করছে কুয়েত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

করোনাভাইরাস মহামারির কারণে ছুটিতে গিয়ে নিজ দেশে আটকেপড়া বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় সোয়া লাখ প্রবাসীর আকামা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ফলে এসব শ্রমিক আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এর মধ্যে বাংলাদেশি থাকতে পারে ২৫ হাজার। তবে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, করোনার কারণে দেশে আটকেপড়া প্রবাসীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ একটি তালিকা দূতাবাস থেকে তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে প্রবাসীদের উদ্দেশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে কুয়েতের কর্মস্থল থেকে বাংলাদেশে গিয়ে আটকেপড়া প্রবাসীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ একটি তালিকা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। ওই তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করুন। ওই তথ্যাদির ভিত্তিতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক পরবর্তী পদক্ষেপ নেয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা কামনা করছে বাংলাদেশ দূতাবাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।