কুয়েতে নতুন ট্র্যাফিক আইন
কুয়েতে নতুন ট্র্যাফিক আইন জাতি করা হয়েছে। গত ১১-সেপ্টেম্বর -২০২০ থেকে প্রয়োগ শুরু হয়েছে। এ ছাড়াও আইন না মানলে রয়েছে জরিমানা ও কারাদণ্ড।
নতুন ট্রাফিক আইন না মানলে কি জরিমানা হবে তা নিচে দেওয়া হল।
১- পার্কিং নেই এমন জায়গায় দাঁড়ালে (৩০দিনার জরিমানা)
২- সিট বেল্ট ব্যবহার না করলে (50 দিনার জরিমানা)
৩- গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে (৫০০ দিনার জরিমানা)
৪- গাড়ি চালানোর সময় খাওয়া পানি জাতিয় কিছু খাওয়া এবং ধূমপান করলে (৫০ দিনার)
৫- সামনে শিশুকে বসালে (৫০ দিনার)
৬- পার্কিং লাইনে সম্পূর্ণ না দাঁড়ালে (৫০ দিনার)
৭- দুর্ঘটনা ঘটলে পালিয়ে গেলে (১ - ৩ মাসের সাসপেনশন এবং ২৫০ দিনার জরিমানা)
৮- ট্রাফিক রেড সিগন্যালে না দাঁড়ালে (১ - ৩ মাসের সাসপেনশন সাথে ২৫০ দিনার জরিমানা)
৯- ড্রাইভিংয়ের বিরুদ্ধে গাড়ি চালানো (১-৩ মাসের জন্য সাসপেনশন সহ ২৫০ দিনার)
১০- নেশা করে গাড়ি চালালে (৩-৬ থেকে মাস পর্যন্ত সাসপেনশন সহ ৫০০ দিনার জরিমানা)
১১- লাইসেন্স ছাড়াই গাড়ি চালালে (৩-৬ মাস পর্যন্ত সাসপেনশন সহ ৫০০ দিনার)