ঢাকাস্থ সৌদি প্রবাসীরা ২৭ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা পাবেন
ঢাকাস্থ সৌদি দূতাবাসে আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার হতে দূতাবাস স্বীকৃত এজেন্সিসমূহের মাধ্যমে নতুন ভিসা প্রদান, ভিসার মেয়াদ বৃদ্ধি, ভিসা ক্যান্সেলের আবেদন গ্রহণ করা যাবে। এমন কথা জানিয়ে দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্ট হতে টুইট করা হয়েছে।
ভিসাধারীদের সৌদি আরব বিমানবন্দরে অবতরণের ৪৮ ঘন্টা পূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত পিসিআর টেস্টে কোভিড ১৯ নেগেটিভ সনদধারী হতে হবে। এবং সৌদি বিমানবন্দরে যথাযথ গাইডলাইন ফলো করতে হবে। ইকামা, খুরুজ আওদা ভিসা এক্সটেনশন এর ক্ষেত্রে যথানিয়ম অনুসরণ করা হবে।
ব্যাক্তিগত অভিমত:
পুরোদমে কাজ শুরু হতে হয়ত আরো কিছুদিন সময় লাগবে। এজেন্সি প্রতিনিধিরা দূতাবাসে যোগাযোগ করলে বিস্তারিত নিয়মকানুন জেনে নিতে পারবেন।
ইতিপূর্বে ভিসা স্টাম্পড হওয়া কর্মীরা নিজ নিজ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন। এক্ষেত্রে অধৈর্য হওয়া যাবেনা।