shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

বিমানের আরও ১২ বিশেষ ফ্লাইট যাবে সৌদিতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৯

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকেপড়া প্রবাসী কর্মীদের সৌদি আরব ফেরাতে আরও ১২টি বিশেষ (নন শিডিউল) ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান। রোববার (২৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে। জেদ্দায় ৩০ সেপ্টেম্বর, ১, ৪, ৫ ও ৬ অক্টোবর, রিয়াদে ২, ৪, ৯, ১১ অক্টোবর এবং দাম্মমে ১, ৩ ও ৫ অক্টোবর ফ্লাইট পরিচালনা করবে বিমান। জেদ্দাগামী যেসব যাত্রীর ২২-২৪ মার্চের মধ্যে টিকিট ছিল তাদের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর বিমানের বুকিং কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। ২৫-২৮ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং বুকিংয়ের জন্য ২৯ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। ২৯-৩১ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর, বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। ১ থেকে ৪ এপ্রিলে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ১ অক্টোবর। ৫-৮ এপ্রিলের মধ্যে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৬ অক্টোবর এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ২ অক্টোবর। রিয়াদগামী যেসব যাত্রীর ২২-২৩ মার্চে টিকিট ছিল তাদের ফ্লাইট ২ অক্টোবর (১ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ২৯ সেপ্টেম্বর। ২৪-২৫ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর (৩ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। ২৬-২৭ মার্চের মধ্যের টিকিটধারীদের ফ্লাইট ৯ অক্টোবর (৮ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩ অক্টোবর। ২৯-৩০ মার্চের টিকেটধারীদের ফ্লাইট ১১ অক্টোবর (১০ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৪ অক্টোবর। এছাড়া দাম্মামগামী যেসব যাত্রীর টিকিট ১৬-১৯ মার্চের মধ্যে ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ২৮ সেপ্টেম্বর। ২১-২৪ মার্চের টিকিটধারীদের ফ্লাইট ৩ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। এছাড়া ২৬-৩০ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং তাদের যোগাযোগ করতে হবে ১ অক্টোবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।