shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

টিকিট দুরের কথা, টোকেনই এখন সোনার হরিণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসী অনেকেরই ভিসা ও আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে গেছে। জটিলতার কারণে অনেক প্রবাসীরা এ মুহূর্তে সৌদি যেতে পারছে না। কিন্তু যাদের ভিসা ও আকামার মেয়াদ ৮-১০ আছে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিলে নির্ধারিত সময়ে সৌদি আরব পৌঁছাতে পারবে বলে জানিয়েছে সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। কিন্তু ভিসা ও আকামার মেয়াদ শেষ হলে ভিসা ও আকামা জটিলতার কারণে অনেকের সৌদিতে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে। স্বয়ংক্রিয় ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে মঙ্গলবারও (২৯ সেপ্টেম্বর) পথে নেমেছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা। সোমবারের (২৮ সেপ্টেম্বরের) মতো মঙ্গলবারও সকাল থেকেই সৌদিপ্রবাসী কর্মীরা কারওয়ান বাজারের পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় জড়ো হন। ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবি-সম্বলিত ব্যানার নিয়ে রাস্তায় নামেন তারা। তবে আগের দিন সড়ক অবরোধ করলেও মঙ্গলবার তারা হোটেলের বাইরে অবস্থান নিয়ে দাবি জানাতে থাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।