shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

অক্টোবরে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০২০, ২০:০৮

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের সৌদি আরবে ফেরাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স চলতি (অক্টোবর) মাসে ঢাকা থেকে ৫০ থেকে ৬০টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে নির্ধারিত ফ্লাইট থাকবে ৪০টি। আর বাকিগুলো বিশেষ ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলোয়াইদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর ফলে প্রায় ২২ হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের টিকিট অফিস শুক্র ও শনিবারও খোলা থাকছে। বৈধ ভিসা ও রিটার্ন টিকিট আছে, এমন যাত্রীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তারিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।