shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

সৌদি যাত্রীদের টিকিট রি-ইস্যু হচ্ছে শুধু বিমানের নিজস্ব কাউন্টারে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০২০, ১৮:৩০

বাংলাদেশ বিমানের সৌদি আরবের টিকিটধারী যাত্রীদের কোনও চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। এসব টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু এজেন্সি ও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুণরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা এবং প্রতারণামূলক প্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।