shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ অক্টোবর ২০২০, ২০:১৪

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরব বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (০৭ অক্টোবর) এক বার্তায় তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সুসংবাদ। সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে। দেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। সৌদি আরবে ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। টিকিট সংকট কাটাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়। উল্লেখ্য, এর আগে করোনার কারণে আটকেপড়া প্রবাসীদের জন্য দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সর্বশেষ এক মাসসহ মোট তিন দফায় বাংলাদেশিদের ইকামা কিংবা ভিসার মেয়াদ বাড়িয়েছিল সৌদি সরকার। যেই মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়। করোনার কারণে দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে সৌদি সরকার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত আবার বর্ধিত করল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।