shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

১০ দিনে সৌদি গেলেন ৮৪২৭ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০২০, ১৯:৩৬

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে ফিরে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা অবশেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গত ৪-১৩ অক্টোবর পর্যন্ত ২৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী। ১০ দিনে বিমান পরিচালনা করেছে ১০টি ফ্লাইট আর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট। এ দু’টি এয়ারলাইন্স ভিসার মেয়াদের ভিত্তিতে যাত্রীদের টিকিট দিচ্ছে। যাদের ভিসার মেয়াদের সময় কম, তাদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ বিমান ও সাউদিয়া এয়ারলাইন্স ফিরতি টিকিটধারীদের কোনও চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করছে। তবে কোনও কোনও ট্রাভেল এজেন্সি রি-ইস্যুর জন্য যাত্রীদের থেকে টাকা নিচ্ছে। সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।