shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

জেদ্দায় বাংলাদেশি কর্মী নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০২০, ১৭:৫০

সৌদি আরবে বিল্লাল হোসেন নামে বাংলাদেশি এক কর্মীর খোঁজ পাচ্ছে না তার পরিবার। সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুন থেকে ওই ব্যক্তি নিখোঁজ হন বলে তার ভাই জানিয়েছেন। তিনি তার সন্ধানের জন্য অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করা হয়েছে। তার পাসপোর্ট নম্বর: বিসি ০৪৩৭৯০৮। সে বাংলাদেশের চাঁদপুর জেলা সদরের পুরান বাজার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজুল হক মোল্লা, মায়ের নাম সাজেদা বেগম। কোনও সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে জেদ্দাস্থ বাংলাদেশ সনস্যুলেটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জরুরি যোগাযোগ: মুহাম্মদ হাসিবুর রহমান, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল: ০৫৫৬২২১৮৫৮।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।