shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

সৌদি প্রবাসীদের ফেরাতে আরও ৪টি বিশেষ ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ অক্টোবর ২০২০, ১৭:১৯

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের সৌদি আরব ফেরাতে আরও চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকি দিনগুলোর মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে। সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই চারটি ফ্লাইট পরিচালিত হবে। প্রসঙ্গত, বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে অন্যদের টিকিট দিতে পারছিল না। নতুন চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৌদি প্রবাসীদের কাজে যোগদানের অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।