রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির উদ্যোগে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির উদ্যোগে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান এর বিদায় সংবর্ধনা স্থানীয় এক ফেক্টরিতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে নাট্যকার আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, সহ সভাপতি নূরুল আমিন, উপদেষ্টা সাংবাদিক আবুল বশির, কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম, কুমিল্লা প্রবাসী সোসাইটির কম্পিউটার ক্লাবের প্রধান আব্দুর রহিম ভূইয়া, কুমিল্লা প্রবাসী সোসাইটির নেতা মীর হোসেন, মো. ইব্রাহিম, শেখ জামাল,আলমগীর হোসেন, আবুল হাসেম, ফারুক আহমেদ, মীর্জা কামাল,সাংবাদিক মো. রুস্তম খাঁন, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম মুন্না, হাসিবুর রহমান, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, নুর মোহাম্মদ, অহিদুল ইসলাম, হোসেন ভুঁইয়া ,জসিম উদ্দীনসহ আরো অনেকে।
কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরু তার বক্তৃতায় বলেন, কুমিল্লা প্রবাসী সোসাইটি সৌদি আরবের বুকে বাংলাদেশি প্রবাসীদের নিকট ইতিহাস তৈরি করতে যাচ্ছে।
আমরা শান্তি প্রিয় ও ঐক্যবদ্ধ। প্রবাসীদের দূঃখে- সুখে, বিপদ-আপদে আমাদের সোসাইটির লোকেরা পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা প্রবাসী বাংলাদেমি কমিউনিটির সাথে সবসময় সুসম্পর্ক রক্ষা করে চলছি। আমাদের কর্মকাণ্ড সৌদি আরব প্রবাসের গণ্ডি ছাড়িয়ে এখন দেশ-বিদেশেও বিদ্যমান। আমরা প্রবাসের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদেরকে মরতে হবে। তাই যার যার ধর্মীয় নিয়ম নীতি সবাই মেনে চলবেন। কাউকে অবহেলা করবেন না এবং ছোট করে দেখবেন না। কে কখন কি হয়ে যায় বলতে পারবেন না।
নূরুল ইসলাম নূরুসহ উপস্থিত বক্তারা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামানের প্রবাসের বুকে তার সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন এবং তিনি একজন উদারমনা ও ভালো মানুষ তা তুলে ধরেন।
যে কোন বিপদ আপদে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামানের সাথে কুমিল্লা প্রবাসী সোসাইটি আছে ও থাকবে। তিনিও যেন দেশে গিয়ে কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সক্রিয় থাকেন তা প্রত্যাশা করেন।
ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান তার বিদায়ী বক্তৃতায় বলেন, আপনাদের এই ভালোবাসা কোনও দিন ভুলবো না। সাড়া জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আমার সব ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেন বাকি জীবন কুমিল্লা প্রবাসী সোসাইটির সাথে থেকে মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারি সেই দোয়া করবেন।
এসময় কুমিল্লা জেলার প্রবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরিশেষে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দিয়ে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামানকে বিদায় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।