বিপাকে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীরা

বিপাকে পড়েছেন ছুটিতে থাকা কুয়েত প্রবাসীরা। বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না রেমিট্যান্স যোদ্ধারা। ফিরে আসতে না পারলে কর্মহীন হয়ে পড়বে অনেক প্রবাসী। ফলে অনিশ্চয়তায় প্রবাসী বাংলাদেশিরা।
বিমান চলাচল না থাকায় মহাসংকটে পড়েছেন বাংলাদেশিরা। মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশসহ কুয়েত ৩৪টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে দেশে ছুটিতে আটকেপড়া প্রবাসীরা পড়েছেন মহাবিপাকে।
এরমধ্যে অনেকের আকামা নবায়ন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন প্রবাসীরা। তাছাড়া সরকার ছুটিতে থাকা প্রবাসীদের ছুটি থাকাকালীন ৯ মাসের মধ্যে কুয়েত ফিরে না আসতে পারলে তাদের আর কুয়েত প্রবেশের কোনও সুযোগ থাকবে না বলে কুয়েত সরকার জানায়। তাছাড়া যাদের আকামা শেষের পথে তারা যেন কোম্পানির মালিক বা মন্দুবের সাথে যোগাযোগ করে আকামা নবায়ন করে নেয়, যাতে করে বিমান চলাচল শুরু হলে তাদের কর্মস্থলে ফিরে আসতে পারেন।
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে প্রবাসীদের কর্মস্থলে ফিরে আসার সুষ্ঠু সমাধানে আসে এটা প্রবাসীদের প্রাণের দাবি।।