shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েতে লোকসান গুণছেন বাংলাদেশি ব্যবসায়ীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ নভেম্বর ২০২০, ১৯:১৪

কুয়েতের বাজারগুলোতে বেচাকেনায় মন্দাভাব। এখনো জমে উঠেনি মার্কেটগুলোর বেচাকেনা। প্রায় ক্রেতাশূন্য মার্কেটগুলোতে লোকসান গুণছে বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসায়ীরা চরম বিপাকে। দোকানভাড়া, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। ৪র্থ ধাপে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও এখনো ব্যবসায় ক্রেতাদের আগমন ঘটেনি। করোনা মহামারির কারণে প্রবাসী শ্রমিকরা অনেকেই চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশি মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানগুলোতে আর আগের মতো বেচাকেনা হচ্ছে না। বহুদিনের কষ্টে গড়া নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই বিক্রি করে দেশে চলে যাচ্ছেন, আর যারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারাও হিমশিম খাচ্ছেন। তারা আশাবাদী, একদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এসকল ব্যবসায়ীদের। আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তাদের কষ্টে তিলেতিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠানে, এটাই সকল প্রবাসী ব্যবসায়ীদের একান্ত কামনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।