shopner bd
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩২
×

জেদ্দায় বাংলাদেশি কর্মী নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০২০, ১৮:০৪

সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ সেলিম উদ্দিন নামে এক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম উদ্দিনকে গত ৩ সেপ্টেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার বড় ভাই আব্দুর রশিদ। তিনি তার সন্ধানের জন্য অনুরোধ করেন। কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করা হয়। তার পাসপোর্ট নম্বর: বিপি ০৬৩৩৩৪৮। পাসপোর্ট অনুযায়ী, তার বাবার নাম আব্দুস সোবহান এবং মাতার নাম হালিমা বেগম। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মৌলভীপাড়া গ্রামে। কোনও সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। জরুরি যোগাযোগ: মুহাম্মদ আযীয ফুরকান, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর: ০৫৫৩৪৫১২৮৯।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।