shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ২০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৯

কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কুয়েত সিটির শার্কের একটি রেস্টুরেন্টে কুয়েত আওয়ামী লীগ দিবসটি পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুন। কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহনেওয়াজ নজরুল, আবুল কাসেম, আলী আকবর, রোকনুজ্জামান পিদ্দু, মাইনুদ্দিন মাইনসহ আরো অনেকে। 

বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উক্ত দিবসটির তাৎপর্য উল্লেখ করে বলেন, এই দিবসটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভীতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এ দেশের মানুষকে জাতিসত্ত্বার পরিচয় এনে দিয়েছেন। সেই হিসেবে এ বছর দিবসটি দেশ বিদেশে জাঁকজমকভাবে পালন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।