shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

দাম্মাম শ্রমিক লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

  সৌদি আরব প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:২০

দাম্মাম শ্রমিক লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বাঙালি জাতি গৌরবের জাতি, বাঙালি জাতি বীরের জাতি। আমাদের রয়েছে- স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপনের মতো মহা উৎসব, যা অন্য কোনও জাতির দেশের নেই। আগামী বছর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। মুজিববর্ষ উদযাপনের মেয়াদ ২০২১ সালের বিজয় দিবস পর্যন্ত বাড়ানো হয়েছে। বিপরীতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী পাকপ্রেমী গোষ্ঠি নিরবে বসে নেই। তারা মরণ ছোবল মারার চেষ্টা করছে বাংলাদেশের উপর। তারা সরাসরি আঘাত হেনেছে বঙ্গবন্ধুর প্রতি। তার ভাস্কর্য ভেঙ্গেছে। মৌলবাদরে আস্ফলন দেখে স্বাধীনতাকামী সকল মানুষ রাজপথে নেমেছেন। রাজাকার বিএনপি জামাত মৌলবাদের প্রতি নিন্দার ধিক্কার বইছে দেশব্যাপী। প্রবাসীরা বসে নেই। নিন্দা প্রতিবাদ সভা করেছে আওয়ামী পরিবার।

জাতিয় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন। 
 
সৌদি আরব দাম্মাম জাতীয় শ্রমিক লীগ, দেশের ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় দাম্মাম শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি ছিলেন এয়াকুব আলী খন্দকার। প্রধান অতিথি ছিলেন- রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. জাকির হোসেন। 

প্রধান বক্তা ছিলেন- দাম্মাম আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন-  রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাদবর, দাম্মাম শ্রমিক লীগের উপদেষ্টা মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক- মো. ইমদাদুল হক, আবুল হোসেন- যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন, দাম্মাম সভাপতি যুবলীগ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাগর, দাম্মাম বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক ইমরান পাটোয়ারি, শ্রমিক লীগের ধর্ম সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন- দাম্মাম ফ্রেন্ডস অব বাংলাদেশ- এর সভাপতি মো. মানিক, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শেখ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন -এর সহসভাপতি মো. শাহাদাত হোসনে, আওয়ামী ফাউন্ডেশন- এর - সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অপূর্ব  হাসান, নেছার আলী এনামুল হক ভুইঁয়া প্রমুখ।
    
বক্তারা আরো বলেন- দেশ বিরোধী মৌলবাদীরা ৫০তম বিজয় মাসকে বেছে নিয়েছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমানিত করতে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখানো সেটাই প্রমাণ করে। শ্রমিক লীগসহ প্রবাসী আওয়ামী পরিবার শতর্ক আছে। মৌলবাদের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে। বিএনপি জামাতসহ সকল অপশক্তি নিপাত করা হবে।   

পবিত্র কোরআন তেলোয়াত, জাতীয় সঙ্গিত পরিবেশনায় বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান শুরু হয়। যথাযথ মর্যাদায় বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দাম্মাম আওয়ামী পরিবারের সকল শ্রেণির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।