বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩০
‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’- এই প্রতিপাদ্যে বিশ্ব অভিবাসী দিবস ২০২০ পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
শুক্রবার সৌদি সরকারের স্বাস্থ্য বিধি অনুসরণে ঘরোয়াভাবে কনস্যুলেটের মিডিয়া সেন্টারে অভিবাসীগণকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে উদযাপিত হয়েছে বিশ্ব অভিবাসী দিবস ২০২০।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এবারের প্রতিবাদ্য বিষয় ছিল, মুজিববর্ষের আহ্বান, প্রথম সচিব শ্রম কর্তিক মানব গতিশীলতা পুনর্নির্মাণ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- কনসাল জেনারেল ফয়সল আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, কাউন্সেলর কন্সলার মুজিবুর রহমান, কাউন্সেলর মোহাম্মদ কামরুজ্জামান, প্রথম সচিব কাজী কে এম সালাহ উদ্দিনসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগণ।
পরিশেষে প্রবাসীদের শান্তি দেশের উন্নতি-অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিবসটিকে কেন্দ্র করে কনস্যুলেট পরিচালিত জেদ্দায় অবস্থিত সেইফ হাউজে দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com