shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে সহকারী অধ্যাপক ইদ্রিসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

  সৌদি আরব প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:১০

রিয়াদে সহকারী অধ্যাপক ইদ্রিসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিসুর রহমানের প্রথম পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্স ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দোয়া অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ উপস্থিত ছিলেন। শিক্ষকমন্ডলীর আবেদনের ভিত্তিতে ইদ্রিস স্যারের মৃত্যুবার্ষিকীর এই দিনটিকে বিদ্যালয়ের দোয়া দিবস হিসেবে বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন বোর্ড চেয়ারম্যান। এখন থেকে প্রতি বছর এই দিনটি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল বোর্ড কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে যারা মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

পরে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল আহম্মদ ইদ্রিস স্যারসহ মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।