ইতালি প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮
ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদের বিরুদ্ধে ইতালি সরকারের করোনাকালীন স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। ইতালি সরকারের দেয়া স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তিনি একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছেন।
গত রোববার মিলান কন্সুলেট ইতালির তরিনোতে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে বেশ বিতর্কিত এই ইকবাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে লোক সমাগম, সামাজিক দূরত্ব না মানা, মাস্ক ব্যবহার না করে অনুষ্ঠানে যোগদানসহ একাধিক অভিযোগ করেছে স্থানীয় প্রবাসীরা। কারোনাকালে ইতালি জুড়ে জরুরি অবস্থা বিরাজমান, সেখানে কেউ স্বাস্থ্য বিধি না মানলে সেটা দণ্ডনীয় অপরাধ। যেখানে তিনি বাংলাদেশিদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়ার কথা সেখানেই নিজে আইন অমান্য করেছেন।
বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধির এই আচরণে সবাই হতবাক হয়েছেন। অথচ রাজধানী রোমে ইতালিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বিধি মেনেই বিজয় দিবসের অনুষ্ঠান করেছেন।
প্রবাসীরা বলছেন, খোদ কনস্যুলেট জেনারেলই মানছেন না করোনাকালীন স্বাস্থ্যবিধি। এর খেসারত দিতে হতে পারে প্রবাসী বাংলাদেশিদের।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রবাসীর অভিযোগ, ইতালি সরকারের বিধি নিষেধ না মেনে করোনাকালে এ ধরনের আয়োজন সত্যিই দু:খজনক। জাতি হিসেবে আমরা লজ্জিত, স্থানীয় অনেক ইতালিয়ান বিষয়টাকে অন্যায় বলে মন্তব্য করেছেন।
তারা বলছেন, যেখানে করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো দেশ। এখনো পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ২০ লাখ লোক আক্রান্ত সেখানে এমন আয়োজন সত্যিই দু:খজনক।
নাম প্রকাশ না করার শর্তে মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগের এক নেতা বলেন, কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ মূলত আওয়ামী বিরোধী একজন আমলা। গত ১৫ আগস্টে কনস্যুলেট জেনারেল অফিসে করোনাকালীন স্বাস্থ্যবিধি অজুহাত দেখিয়ে জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন করতে দেননি। মূলত বিএনপি- জামাত এবং আওয়ামী লীগের মধ্যে হাইব্রিডদের তিনি মদদ দিয়ে থাকেন।
আর মিলান বিএনপির নেত্রীর মাধ্যমে তিনি সরকারি গোপন তথ্য বিএনপি জামাতকে পাচার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
বিএনপির ওই নেত্রীরই মিলান কনস্যুলেটের বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরা হাতে দেখা যায়। বিতর্কিত ইকবাল আহমেদ সাংবাদিক, মহিলা, শিশুসহ অনেকে প্রবাসীর পাসপোর্ট আটকে রেখে হয়রানি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়টি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সরকারের উপরের মহল অবহিত।
সম্প্রতি মিলান কনস্যুলেট থেকে তার বদলির আদেশ হলেও অলৌকিকভাবে তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। কন্সুলেট জেনারেলের এসব কাণ্ডে ইতালিতে বাংলাদেশিদের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা।
ভূমিহীনদের বিনামূল্যে জমি বিতরন শুরু করেছিলেন বঙ্গবন্ধু।
— Zunaid Ahmed Palak (@zapalak) January 23, 2021
শেখ হাসিনার হাত ধরে ঘর পাচ্ছে ৮ লক্ষ ৮০ হাজার গৃহহীন।
এটাই ইতিহাসের পরম্পরা.. pic.twitter.com/E8BZKeg9ci
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com