shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

জেদ্দায় বাংলাদেশি কর্মী নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:২৩

জেদ্দায় বাংলাদেশি কর্মী নিখোঁজ

সৌদি আরবের জেদ্দায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গত ৮ ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বড় ভাই। তিনি তার সন্ধানের জন্য অনুরোধ করেছেন। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ওই নিখোঁজ ব্যক্তির পাসপোর্টের কপি মোতাবেক তার পরিচয় জানানো হয়েছে। 

তার পাসপোর্ট নম্বর: বিওয়াই ০৭৩২৫৭১। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্চ জেলার নাচোল উপজেলার ঘিওন গ্রামে।

কোনও সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। জরুরি যোগাযোগের ঠিকানা: মুহাম্মদ আযীয় ফুরকান, অনুবাদক কাম আইন সহকারী। মোবাইল নম্বর: ০৫৫৩৪৫১২৮৯।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।