shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মিশিগান স্টেট ছাত্রলীগ

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৫ জানুয়ারি ২০২১, ২০:৩১

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মিশিগান স্টেট ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের একটি শক্তিশালী ইউনিট মিশিগান স্টেট ছাত্রলীগ সোমবার এক ভার্চুয়াল আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করেছে। 

বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালে ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে সৃষ্টি করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা জাতির পিতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপস্থিত প্রত্যেকেই মিশিগান স্টেট ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা করে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে জাতির পিতার সপ্ন বাস্তবায়নে ছাত্রলীগের কোনও বিকল্প নেই।

মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহীদুর রহমান চৌধুরী জাবেদ, বিষেশ অতিথির বক্তব্য রাখেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শেখ বদরোদ্দোজা জুনেদ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ, সহসভাপতি মো. মোমেন হোসেন, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, দপ্তর সম্পাদক মুকুল খাঁন,ক্রীড়া সম্পাদক রাজ রহমান, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, হিমেল দাস, তথ্য ও গবেষণা সম্পাদক মিলাক মারচেন্ট। 

বক্তব্য দিয়েছেন- যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সদস্য ও মিশিগান স্টেট ছাত্রলীগের সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, মিশিগান স্টেট ছাত্রলীগের সদস্য রেজাউল হাসান, আরিফ আরমান জিসান, হাসিন হাসনাত, ইকবাল আহমদ খাঁন, মাহবুব হাসান, শোভন আহমেদ, রাফাত আহমেদ খান, ওয়াহিদ হোসেন, জুবেল আহমদ, রুহেল আহমদ, দুলাল আহমদ, বর্ষান দে, আব্দুল আজীজ, মাহীন, শাহীন শিপু, রিদয় আহমেদ, সাগর চৌধুরী, সাব্বির আহমেদসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।