মো. রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগাল ০৬ জানুয়ারি ২০২১, ২০:৩১
জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, পর্তুগাল শাখা।
পর্তুগাল ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সোহাগ- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন দর্জি পরিচালনায় কোভিড-১৯ এর জন্য সামাজিক নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন।
এছাড়াও অনুষ্ঠানে আরো যোগদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুখ খান এমপি। এসময় তিনি বলেন, ছাত্রলীগের জন্মলগ্ন থেকে দেশের নানা ক্রান্তিলগ্নে অপরিসীম ভূমিকা পালনের কথা উল্লেখ করে সততা ও নিষ্ঠার সাথে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে এবং ভবিষ্যতে তা দেশে বিদেশে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শামিম আহম্মেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পর্তুগাল শাখার সভাপতি সাগর আহম্মেদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার সাধারণ সম্পাদক লিটন আহম্মেদ ও পর্তুগাল যুবলীগ নেতা মেহেদী অনুসহ আরো অনেকেই।
এসময় ভিডিও কলে আরো যুক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক সভাপতি শিপলু আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিল্লাল হোসেন, দ্বীন ইসলাম রাজন, পাপলু আহম্মেদ, রাশেদ আহম্মেদ, মোহাম্মদ অরন্য, সাদ্দাম হোসেন, অদুদ ভুইয়া, আরিফ হোসেন রিগান, বাঁধন, আনোয়ার হোসেন ভুইয়াসহ পর্তুগাল ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিভিন্ন নেতা কর্মীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com