মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, তাবুক, সৌদি আরব ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনা আক্রান্ত এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল শারীরিক অসুস্থ থাকায় দ্রুত সুস্থতা কামনায় সৌদি আরব তাবুক প্রাদেশিক আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তাবুক যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম- এর বাসায় এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রোমান শাহ- এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ আহমেদ আপন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর দ্রুত সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- তাবুক আওয়ামী যুবলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন সাজ্জাদ, রফিকুল ইসলাম, বাহাউদ্দিন খান, আব্দুল মান্নান, শিমুল খান, চান মিয়া, জিয়াউদ্দিন জিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা। করোনা সঙ্কটের সময়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ মানুষের পাশে থেকে অক্লান্ত কাজ করে গেছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে মামুন মিয়া ও বাহাউদ্দিন খানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান এবং সম্পাদকের শারীরিক সুস্থতা চেয়ে দোয়া করা হয়। দোয়া মাহফিলে যুবলীগ চেয়াম্যান ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com