shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

তায়েফে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ৩ বাংলাদেশির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৭

তায়েফে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ৩ বাংলাদেশির

সৌদি আরবের তায়েফে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মুহাম্মদ লিটন, মো. ফয়সাল ও মেহেদী। নিহত লিটনের বাড়ি কুমিল্লা, ফয়সাল ও মেহেদির বাড়ি চাঁদপুরের কচুয়ায়। 

তারা তিনজন মিলে পানির ট্যাংকির ভিতরে পরিস্কার করতে নামে এবং তিনজনই ঘটনাস্থলে নিহত হন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, নিহতদের পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।