shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে আওয়ামী নেতা শহীদ উল্লাহ’র বিদায়ী সংবর্ধনা

  সৌদি আরব প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০

রিয়াদে আওয়ামী নেতা শহীদ উল্লাহ’র বিদায়ী সংবর্ধনা

ভাগ্যের চাকা পরিবর্তনসহ দেশের আপন স্বজনদের মুখে হাসি ফোটাতে, পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত করতে প্রতিটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার অবদান অপরিসীম। তিলে তিলে  নিজেকে নিঃশেষ করে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখেন প্রবাসীরা। কিন্তু দেশের সরকারসহ গণমাধ্যমের কাছে প্রবাসীদের সঠিক মূল্যায়িত হয় না। প্রবাস জীবনের দীর্ঘতার সাথে সাথে বঞ্চনার ইতিহাস দীর্ঘ হতে থাকে। প্রবাসীদের অভিযোগের বিচারের বাণীগুলো নির্ভৃতে নিরবে কাঁদে মরুভূমির বালুচরে।

৩০ বছরের প্রবাসী জীবনের যবনিকা টেনে রিয়াদ আওয়ামী পরিবারের বর্ষিয়ান আওয়ামী নেতা ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আওয়ামী লীগ) সহসভাপতি, মুজিব আর্দশের  আপোষহীন সংগ্রামী নেতা শহীদ উল্লাহ ভুঈঁয়া, দেশে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ)। রিয়াদের স্থানীয় নায়গ্রা হোটেলে উক্ত সভাটি আয়োজিত হয়।

ফ্রেন্ডস অব বাংলাদেশের (রিয়াদ আওয়ামী লীগ) যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মুরাদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা সভার সভাপতি ছিলেন- সংগঠনের সভাপতি, সৌদি আরবে শিক্ষকতায় পুরস্কারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি ন্যানো বিজ্ঞানী ডক্টর রেজাউল করিম মিলন। সংবর্ধিত অতিথি ছিলেন- বিদায়ী সহসভাপতি শহীদ উল্লাহ ভুইঁয়া। প্রধান বক্তা ছিলেন- রিয়াদের প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক ফোরামের সভাপতি এবং আয়োজক সংগঠনের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুজিবীয় যুবতুর্কি সাংবাদিক আবুল বশির।

বিশেষ অতিথি ছিলেন- ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি, বিনয়ী ব্যক্তিত্ব আব্দুর রহমান চৌধুরি। তেজস্বীয় মুজিব আদর্শের আপোষহীন সংগ্রামী সহসভাপতি- মো. ইছা উল্লাহ। যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরুণ তুর্কি শ্রী নন্দলাল সরকার। সহসভাপতি-  জাহাঙ্গির আলম। রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইফুর রহমান নিটোল, বি. বাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন টিটু,সহসভাপতি সফি সিদ্দিক। সহসভাপতি- ওয়াজের আলী।

আরো উপস্থিত ছিলেন- আওয়ামী নেতা সেলিম হাজারি। বাবুল সিকদার। রিয়াদ শ্রমিক লীগের সহসভাপতি- আব্দুল ওয়াদুদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক- ইসতিয়াক হোসেন তানিম। মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক জুনায়েদ মাদবর। এছাড়া আরও উপস্থিত ছিলেন- হারুণ ইসলাম, নজরুল ইসলাম বাবু, মহানগর যুবলীগের সহসভাপতি ফজলে করিম তালুকদার, সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, মহানগর যুবলীগ নেতা মোসলে উদ্দিন মানিক, শওকত উল্লাহ, তরিকুল ইসলাম। 

বক্তারা আবেদঘন বক্তৃতায় মাধ্যমে শহীদ উল্লাহ ভুইঁয়ার দীর্ঘ ৩০ বছরের রিয়াদের রাজনীতির পেক্ষাপট তুলে ধরেন। বলেন, শহীদ উল্লাহ ভুইঁয়া আপদমস্তক একজন মুজিববাদী নেতা। তিনি কখনো বিএনপি জামাতের অপরাজনীতির সাথে অপোষ করেনি। সেই ধারবাহিকতা বজায় রাখার প্রতিজ্ঞাবন্ধ হবার আবেদন করেন রিয়াদ আওয়ামী পরিবারের কাছে। রিয়াদের বিএনপি জামাতের যমদূত ছিলেন বিদায়ী অতিথি। এখন আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করার মতো ২/১জন মুজিবকোটধারি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন।  

সভাশেষে বিদায়ী অতিথিকে ক্রেস্ট তুলে দেন ফ্রেন্ডস অব বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশ জাতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন জুনায়েদ মাদবর। সভাপর শুরুতে কোরআন কোরআন তেলাওয়াত করেন ওয়াজের আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।