সৌদি আরব প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৮
সৌদি আরবের রিয়াদে কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের আয়োজনে ভাষা দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের বদর আল সামা মেডিকেল সেন্টার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদরের স্মরণে রিয়াদ দূতাবাসসহ মাধ্যপ্রাচ্য আওয়ামী পরিবার ভার্চুয়াল স্মরণ সভা করেছে।
কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রিয়াদ শ্রমিক লীগের সহসভাপতি, প্রবাসী কুমিল্লা সোসাইটির নেতা শেখ জামালের সঞ্চালনায় সভার সভাপতি ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নন্দলাল সরকার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক।
আরো উপস্থিত ছিলেন- প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদকবৃন্দ, শাহ মহিউদ্দিন মোল্লাহ, আহমেদ ভুইঁয়া পেয়ার, সামিউল ইসলাম বশির, প্রস্তাবিত প্রচার সম্পাদক- সুমন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন- প্রবাসে আওয়ামী রাজনীতির মান ইজ্জত রক্ষা করার জন্য কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ সকলের পক্ষ থেকে ধন্যবাদ পেতেই পারে। কারণ নানান প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে দেশের জাতীয় অনুষ্ঠানটি পালন করেছে।
বক্তারা আরো বলেন- ২১ ফেব্রুয়ারি একটি আন্তর্জাতিক মর্যাদা প্রাপ্ত অনুষ্ঠান। এই দিনে বা ২১ স্মরণ করে বিশ্বের যে কোনও দেশ বা সংগঠন ২১- এর বীরদের স্মরণ করতেই পারে। রক্তের দামে কেনা ভাষা, ভাষা থেকে স্বাধীনতা সংগ্রাম, সেখান থেকে একটি জাতির জন্ম। যার প্রধান মহানায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিশ্বের শোষিত মানুষের অধিকার আদায়ের প্রধান সেনাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২-এর ভাষা আন্দোলনেরও তিনি প্রধান সেনাপতি। মায়ের ভাষা বাংলার দাবিতেও তাকে কারাভোগ করতে হয়েছে। বঙ্গবন্ধুর প্রেরণায় ভাষার অধিকারে রাজপথে নামেন বাংলার দামাল তরুণ তুর্কিরা। বুকের তাজা রক্ত ঢেলে দেয় রাজপথে। ভাষা সংগ্রামের মধ্য দিয়েই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেন। ভাষা সংগ্রাম স্বধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ একই সুত্রে গাঁথা।
দেশ ও আওয়ামী সরকার বিরোধী বিএনপি জামাতজোট বিশ্বের দালাল শ্রেণির মিডিয়াকে ভাড়া করে সরকার হঠানোর ষড়যন্ত্র করে চলেছে। প্রবাসী আওয়ামী পরিবার সতর্ক আছে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com