shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বাংলাদেশসহ ৩৫ দেশের কুয়েত প্রবাসীরা বিপাকে

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েতে ০২ মার্চ ২০২১, ১৮:৪০

বাংলাদেশসহ ৩৫ দেশের কুয়েত প্রবাসীরা বিপাকে

আবারো মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ ফেব্রুয়ারি ঘোষিত বাংলাদেশসহ ৩৫টি দেশের সঙ্গে, শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচলের কথা থাকলেও, তা চালু হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন, দেশে ছুটিতে থাকা অভিবাসীরা।

নির্ধারিত সময়ে কুয়েত আসার প্রত্যাশায় যে সকল অভিবাসী তৃতীয় দেশ দুবাই হয়ে কুয়েত আসার অপেক্ষায় ছিলেন তারা কুয়েত প্রবেশে অনিশ্চয়তার পড়েন। 

জানা যায়, তাদের অনেকের আবার আকামা শেষ হয়ে গেছে, তারা দুবাই কুয়েত কনসুলেটে যোগাযোগ করে কোন ইতিবাচক সাড়া না পেয়ে অনেকেই বাংলাদেশে ফিরে গেছেন, আর্থিক সংকটে পড়েছেন অনেকেই। তাদেরই একজন সাংবাদিক মাহমুদ।

বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রবাসীরা। এদের মধ্যে একজন মোহাম্মদ সেলিম। দীর্ঘদিন কুয়েতে সুনামের সাথে ট্রাভেল ব্যবসা করে আসছিলেন। দীর্ঘ ১১ মাস যাবত সারাবিশ্বের ন্যায় কুয়েতেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিমান চলাচল বন্ধ থাকায় তারা সকলেই বিপাকে পড়েছেন। লোকসান গুণতে হচ্ছে তাদের সকলকে। 

প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এদের মধ্যে প্রায় ১২ হাজার প্রবাসী ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন। বাংলাদেশ সরকার যেন কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে বিমান চলাচল শুরু করেন, যাতে করে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারেন। এটাই তাদের দাবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।