shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

সৌদি আরবে বিএনপির নেতৃত্বে অনিয়ম, প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন

  মো. রুস্তম খাঁন, রিয়াদ, সৌদি আরব ১৪ মার্চ ২০২১, ১৯:৫১

সৌদি আরবে বিএনপির নেতৃত্বে অনিয়ম, প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন

সৌদি আরবের রিয়াদে দলীয় অনিয়মের বিরুদ্ধে ও শাস্তির দাবিতে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চল ও রিয়াদ মহানগর কমিটির নেতৃবৃন্দ। 

রফিক গংদের কমিটি নিয়ে অনিয়মের বিরুদ্ধে ও তাদের শাস্তির দাবিতে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদী সংবাদ সম্মেলন করে বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চল ও রিয়াদ মহানগর কমিটি। 

রিয়াদের বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির বর্তমান অনুমোদিত সিনিয়র সহ- সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রবাসী সকল প্রদেশ ও দেশের আঞ্চলিক জেলা কমিটি, সহযোগী সংগঠনের যৌথ প্রতিবাদী সংবাদ সন্মেলনে অবিলম্বে দলের ভিতর কমিটি বাণিজ্য, সিলেট হবিগঞ্জের এতিমখানার নামে পদ দেওয়ার বিনিময়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে ঢাকা থেকে জাতীয় নেতা মনোনীত করে সকল অপকর্মের তদন্ত করে দলছুট, নব্য বিএনপি, নেশাগ্রস্ত ও চিহিৃত অপকর্মের নায়কদের বাদ দিয়ে সাবেক ছাত্র দল ও যুব দলের ত্যাগী ও পরীক্ষিত লোকদের দিয়েই সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নেতৃত্ব নির্বাচনের জন্য তারেক রহমানের নিকট দাবি জানোনো হয়।

সংবাদ সন্মেলনে দীর্ঘ দিন দায়িত্ব পালনকারী সৌদি আরব বিএনপির অন্যতম অভিভাবক মো. শহীদউল্যাহ ভুইয়া, গত ২১ বছরের সকল কমিটিতে নির্বাচিত সফল সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ক্বারী আবদুল হাকিম, রিয়াদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ, দলের সিনিয়র নেতা আবদুর রহমান বেলাল, মাসুদুর রহমান মাসুদ, ওমর ফারুক, আলমগীর হোসেন, সেলিম, মনির হোসেন ডালিম, আব্দুল করিম, জসিমসহ বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চল, রিয়াদ মহানগর কমিটিসহ বিভিন্ন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।