shopner bd
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩২
×

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মো. রুস্তম খাঁন, রিয়াদ, সৌদি আরব ২০ মার্চ ২০২১, ২০:১৫

রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে গত ১৫ মার্চ মঙ্গলবার রাতে কুমিল্লা প্রবাসী সোসাইটির মতবিনিময় সভা স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরুর ফেক্টরিতে অনুষ্ঠিত হয়েছে। 

প্রথমে সদ্য দেশ হতে ছুটি কাটিয়ে সৌদি আরবে আগমন উপলক্ষে কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরুকে এবং ছুটিতে যাচ্ছে কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা আলী আশ্রাফ আশুকে ফুলেল শুভেচছা জানানো হয়। 

কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে নাট্যকার আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. রুস্তম খাঁন। 

উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা আলী আশ্রাফ আশু, কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম, কুমিল্লা প্রবাসী সোসাইটি কম্পিউটার ক্লাবের প্রধান আইটি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম ভূইয়া, কুমিল্লা প্রবাসী সোসাইটির নেতা মীর হোসেন, শেখ জামাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, জাহাঙ্গীর হোসেনসহ সোসাইটির নেতৃবৃন্দ ও ধনিয়াখোলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সভায় কুমিল্লা সদর কালি বাজার ইয়নিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে কুমিল্লা প্রবাসী সোসাইটির সাবেক নেতা সেকান্দর আলী চেয়ারম্যান এর পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।