shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

করোনার ভ্যাকসিন না নিলে কুয়েত ছাড়তে হবে প্রবাসীদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মার্চ ২০২১, ১৭:৩১

কুয়েত প্রবাসী

কুয়েতে আগামী জুন মাস থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে করোনার ভ্যাকসিন না নিলে আকামা নবায়নের আর সুযোগ থাকবে না অভিবাসীদের। চলে যেতে হবে কুয়েত ছেড়ে। দেশটিতে যারা এখনো অনলাইনে টিকাগ্রহণে তালিকাভুক্তি করে নাই, তাদের জোর তাগিদ দিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারাবিশ্বের মতো করোনার প্রাদুর্ভাব বেড়েছে কুয়েতেও। প্রতিদিনই এর ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছেন স্থানীয় নাগরিকসহ প্রবাসীরা। গত ৭ মার্চ থেকে মাসব্যাপী কারফিউ এখনো বলবৎ আছে দেশটিতে।

এবার, করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিরোধ করতে ভ্যাকসিন নেয়ার ওপর জোর দিয়েছে দেশটির সরকার। সকল অভিবাসীদের আগামী জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। যারা এ সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করবে না তাদের আকামা নবায়নের সুযোগ থাকছে না। এমনকি কুয়েত ছাড়তে হবে বলেও জানানো হয়।

করোনা প্রতিরোধে কুয়েত সরকারের সময়োপযোগী এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ প্রক্রিয়ায় ভ্যাকসিন নিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে যাবে বলে মনে করেন তারা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১২ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।