কুয়েত প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১, ১৪:৪৫
করোনার ২য় ঢেউয়ে লণ্ডভণ্ড সারাবিশ্ব। ১১মাস পর বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। করোনা প্রাদুর্ভাব রোধে দেশটিতে এখন সন্ধ্যা ৭টা থেকে ৫ টা পর্যন্ত ১০ ঘন্টার কারফিউ চলছে।
তবে প্রবাসীসহ নাগরিকদের রাত ১০টা পর্যন্ত নিজস্ব আবাসিক এলাকার আংগিনায় পায়ে হেঁটে চলার অনুমতি দিয়েছেন কুয়েত সরকার। মসজিদে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে পালিত হবে তারাবীর নামাজ। এতে খুশি সাধারণ প্রবাসীসহ স্থানীয় নাগরিকরা।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে (১২ এপ্রিল) মংগলবার থেকে পালিত হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। করোনার ভয়াবহতায় প্রতিদিন যেখানে মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে মানুষের লাশ, সংক্রমিত হচ্ছে হাজার হাজার মানুষ। সেখানেই শুরু হচ্ছে এই পবিত্র মাহে রমজানের রোজা। এই মাস মহিমান্বিত ও গৌরবান্বিত, যে মাসে রয়েছে হাজার মাস থেকেও উত্তম পবিত্র লাইলাতুলকদর।
প্রবাসী মুসুল্লিরা আশাবাদী এই রাতটির ফজিলতে সারা বিশ্ব হবে করোনামুক্ত। গত বছর করোনা মহামারী রোধে কুয়েতে সবকটি মসজিদ বন্ধ থাকায় মসজিদে পাঞ্জেগানা নামাজের মত তারাবীর নামাজও আদায় করতে পারেনি মুসুল্লিরা। মসজিদগুলো বন্ধ থাকায় শুধু আজান ধ্বনিত হত। কিন্তু এবার মসজিদগুলোতে তারাবীহর নামাজ আদায় করতে পারবে বলে খুশী সকল প্রবাসী বাংলাদেশী মুসুল্লিরা।
তাছাড়া মসজিদে তারাবীর নামাজ আদায় করতে পারবে বলে তারা সরকারকেও ধন্যবাদ জানান। শত ভাগ মুসলিম অধ্যুষিত দেশ কুয়েত। এখানের মসজিদগুলোও কারুকার্য্যগচ্ছিত ও সৌন্দর্যমন্ডিত। এখানকার মসজিদগুলোতে প্রবাসী রোজাদারদের জন্য জাকাত তহবিলের পক্ষ থেকে ইফতারের সুব্যবস্থা করেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়। কিন্তু মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে জনসমাবেশের অনুমতি না থাকায় গত বছরের ন্যায় এবারও মসজিদগুলেতে ইফতার বিতরণ বন্ধ রাখছেন সরকার।
তাছাড়া প্রতিটি লাইনে লাইনে ফাঁকা রেখে সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদে নিজস্ব জায়নামাজ ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহারের জোর নির্দেশনা দিয়েছেন কুয়েত সরকার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com