shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শবে কদর নামাজের সময় হ্রাস করেছে কুয়েত সরকার

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০৭ মে ২০২১, ১৭:১৭

কুয়েত

কুয়েতে করোনা সংক্রমণ রোধে রমজানের শেষ ১০ দিনের রাতে শবে কদরের কিয়াম লাইলের নামাজের সময় হ্রাস করেছেন সরকার। বেঁধে দেয়া ৩০ মিনিট সময়ের মধ্যে ৪ রাকাত নামাজ শুধুমাত্র পুরুষরা আদায় করতে পারবেন। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা মেনে আধা ঘণ্টার মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়।

কুয়েতের স্থানীয় দৈনিক আল-কাবাসের বরাত দিয়ে দেশটির ধর্ম মন্ত্রণালয় রমজান মাসের শেষ দশ দিনে কিয়ামে লাইলের নামাজ স্বাস্থ্য বিধি মেনে 
আদায়ের অনুমতি দিয়েছেন। শুধুমাত্র পুরুষদের মসজিদে নামাজ পড়ার অনুমতি রয়েছে। তবে ৩০ মিনিটের মধ্যে শেষ করার কড়া হুশিয়ারি দিয়েছেন কুয়েত সরকার।

গত রমজান মাসে লকডাউন, কারফিউ থাকার ফলে কুয়েতের মসজিদগুলো বন্ধ থাকায় মুসুল্লিরা পাঞ্জেগানা নামাজ, তারাবীর নামাজসহ শেষ ১০ দিনের কেয়ামে লাইল নামাজ আদায় করতে পারেননি। এবার মসজিদগুলোতে তারাবী ও কেয়ামে লাইল নামাজ আদায় করতে পেরে সকলেই খুশী। এই জন্য তারা কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।

অন্যদিকে বলা হয় যে, করোনা প্রাদুর্ভাব রোধে ঘনবসতিপূর্ণ এলাকা যথাক্রমে, হাওয়াল্লি, নুগ্রা, ময়দান হাওয়াল্লি, সালমিয়া, জিলেব আল-শুয়েখ এবং মাহবুলা অঞ্চলে কিয়াম লাইলের নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করেন কুয়েত সরকার। 

বর্তমান সময়ে দেশটিতে ২ লাখ ৭৭হাজার আক্রান্ত ও ২ লাখ ৬০ হাজার সুস্থতা লাভ করেন। এ পর্যন্ত ১৫৭৮জন মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।