shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

স্বতঃস্ফূর্তভাবে কুয়েতের মসজিদগুলোতে পালিত হলো জুম্মাতুল বিদা

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ০৮ মে ২০২১, ১৯:০০

কুয়েত

মাহে রমজানের মহমান্বিত শেষ ১০ দিন। এই শেষ ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুলকদর পালন করে থাকে। এ নিয়ে মসজিদগুলো মুসুল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠে। এই শেষান্তের জুম্মার দিনটিকে জুম্মাতুল বিদা অর্থাৎ বিদায়ী জুম্মার দিন হিসেবে ধর্মপ্রাণ মুসলমানেরা পালন করেন।

এই মহামারী করোনার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করতে পেরে মুসুল্লিরা অনেক খুশী ও আনন্দিত। সারাবিশ্বে চলছে মহামারী করোনার ভয়াল থাবা। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ, আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। এই মহামারীতেও কুয়েতে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে মুসুল্লিরা আদায় করছেন তারাবী নামাজ ও কেয়ামে লাইল নামাজ। প্রার্থনা করছেন সকল মুসলিম উম্মার রোগমুক্তি ও করোনামুক্ত বিশ্ব হোক সকলের জন্য।

এই করোনায় গত বছর মসজিদগুলো বন্ধ থাকায় পাঞ্জেগানা নামাজসহ তারাবী ও কিয়ামি লাইল নামাজ আদায় করতে পারেনি মুসুল্লিরা। এবার মসজিদগুলোতে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায় করতে পেরে মুসুল্লিরা অনেক খুশী। তাছাড়া আজ শেষ রমজানের জুম্মাতুল বিদা, বিদায়ী জুম্মা আদায় করতে পেরে তারা সকলেই আনন্দিত ও মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

মসজিদগুলোতে করোনা ঝুঁকি এড়াতে বয়ঃবৃদ্ধদের নামাজ নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির সরকার। সাথে মহিলাদেরও নামাজে অংশগ্রহনের নিষেধাজ্ঞা আরোপ করেন ধর্মমন্ত্রনালয়। প্রত্যেক মুসুল্লিকে নিজস্ব জায়নামাজ, সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন কুয়েত সরকার। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৮২ জন আক্রান্ত ও ২ লাখ ৬৬ হাজার জন সুস্থতা লাভ করেন, আজ ১১ জন মৃত্যু বরণ করেন। এ নিয়ে সর্বমোট ১৬২১ জন মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।