shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

টিকা না নিলে কুয়েতে প্রবেশ নয়, নির্দেশনা জারি

  কুয়েত প্রতিনিধি ২৯ মে ২০২১, ১৫:০৪

কুয়েতে প্রবেশ

কেবল করোনা টিকা গ্রহণকারীদের কুয়েতে ঢুকতে দেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এতে দেশে ছুটি কাটাতে আসা বাংলাদেশিদের দেশটিতে ফেরা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে তারা। এ অবস্থায় প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার দাবি তাদের।

করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই কঠোর অবস্থানে কুয়েত। স্থানীয় নাগরিকসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের সুরক্ষায় নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। করোনা প্রতিরোধে এবার নতুন নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। টিকা গ্রহণকারীদেরই কেবল ঢুকতে দেয়া হবে কুয়েতে। এ ছাড়া যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের সেপ্টেম্বরের পর ইকামা নবায়ন করা হবে না বলেও জানিয়েছে তারা।

এতে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীদেরও কর্মস্থলে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর তাই বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগের দাবি জানিয়েছেন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশে গিয়ে যেসব ভাই বোনেরা আটকে পড়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থার অনুরোধ জানাই আমাদের সরকারকে। যেন তারা এ দেশে ফিরতে পারেন।    

কুয়েতে এ পর্যন্ত ২০ লাখ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।