স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ মে ২০২১, ১৬:৪১
কুয়েতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় ৪টি টিকার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যাদের বৈধ আকামা রয়েছে এবং যারা ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মর্ডার্নার টিকা নেবেন, তাদের কুয়েতে যাতায়াতে বাঁধা থাকবে না। সাধারণ অনুমতিতেই তারা দেশটিতে যাওয়া আসা করতে পারবেন।
কুয়েত ‘মুসাফির প্লাটফর্ম’র মাধ্যমে আবেদন করে করতে হবে দেশটিতে যাতয়াতের সময় নির্ধারণ। নতুন এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশি প্রবাসীরা। দেশে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে আগে এই চার টিকা দেওয়া হয়, সরকারের কাছে সে দাবি করেছেন তারা।
এ ছাড়া নিজ নিজ কর্মস্থলে ফিরতে বা জরুরি ছুটিতে গেলে যেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সরকার বহন করে, সে দাবিও করেছেন প্রবাসীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com