স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুলাই ২০২১, ১৫:৩৮
জনপ্রিয় রান্না বিষয়ক রিয়েলিটি শো 'মাস্টারসেফ অস্ট্রেলিয়া'র সেরা তিনে জায়গা করে নিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভুত অস্ট্রেলীয় কিশোয়ার চৌধুরী। আদি অস্ট্রেলীয় খাবারের সঙ্গে চিরায়ত মুখরোচক বাঙালী খাবার রান্নার কৌশল দিয়ে, বিচারকদের মন কাড়েন ৩৮ বছরের এ নারী। গতকাল এবং আজ দুই পর্বে চূড়ান্ত লড়াইয়ে নামবেন তিনি।
লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, মাছ ভাজা, আমের টক, খাসির রেজালা- চিরায়ত এমন সব বাঙালী খাবার রান্না করে অস্ট্রেলিয়ায় এখন আলোচনায় বাংলাদেশি নারী কিশোয়ার চৌধুরী নুপুর।
রান্না বিষয়ক জনপ্রিয় টিভি রিয়েলিটি শো মাস্টরসেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরে সেরা ৩ এ জায়গা করে নিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এ নারী একজন বিজনেস ডেভেপলার, পারিবারিক প্রিন্টিং ব্যবসায় জড়িত তিনি।

কিশোয়ারের বাবা কামরুল হোসাইন চৌধুরী ও মা লায়লা চৌধুরী ৫০ বছর আগে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। ভিক্টোরিয়ার মেলবোর্নের বাসিন্দা কিশোয়ারের জন্ম বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই।
মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক শেষে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে স্নাতকোত্তর করেন কিশোয়ার। দুই সন্তানের জননী মা কিশোয়ার সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি।
এ নারীর দাবি, আত্মবিশ্বাস ও রান্নার দক্ষতা তাকে শীর্ষ ২৪ থেকে সেরা ৩ এ নিয়ে এসেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com