shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্বের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ আগস্ট ২০২১, ১৪:৫৬

কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্বের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সদ্য প্রয়াত মরহুম ইজাজুর রহমান জুনেল কে উৎসর্গ করে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত।

শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ওসমানী স্পোর্টিং ক্লাব বনাম জিলিব স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় ওসমানী স্পোর্টিং ক্লাব ২০ ওভারে পাঁচ ইউকেট হারিয়ে ২১৩ রান করে এর বিপরিতে জিলিব স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয়। এতে ওসমানী স্পোর্টিং ক্লাব ৪৪ জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিরোপা অর্জন করে তৌহিদুল ইসলাম।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হুমায়ুন আলীসহ অসংখ্য প্রবাসী খেলা উপভোগ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।