স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ আগস্ট ২০২১, ২০:৪৩
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে তিন জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা সবাই কৃষি অঞ্চল আব্দালি এলাকায় কৃষি কাজ করতেন।
সিলেট অঞ্চলে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের দেশের বাড়ি। এদের মধ্যে খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। কামাল উদ্দিন (৫১) মৌলভীবাজারের জুড়ি উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৪ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। এছাড়াও, মোহাম্মদ ইসলাম (৩২) সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফাইত গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
তবে এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোহাম্মদ আলকাছ নামে আরেক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন মোহাম্মদ আলকাছ নামে আরেক প্রবাসী । বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, শ্রম কাউন্সিলর আবুল হুসেন, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী তৌহিদ ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা নিহতদের মরদেহ দেশে পাঠানোর ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com