shopner bd
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩২
×

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ আগস্ট ২০২১, ১৫:২৮

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণকে শোক দিবসের বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে মান্যবর হাইকমিশনার কর্তৃক আগত অতিথিরা এবং কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করা হয়।

দূতাবাসে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মান্যবর হাইকমিশনার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ আগস্ট ১৯৭৫ সালের কালরাতে শাহাদত বরণকারী সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। তারপর দর্শক-শ্রোতাদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তারা এবং আগত অতিথিদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।